ঢাকা সিটির মধ্যে পন্য ডেলিভারির ক্ষেত্রেঃ
১। সকল পন্যের ডেলিভারি  Pathao এর মাধ্যমে দেয়া হবে। অর্ডার করার ২৪-৪৮ ঘন্টার মধ্যে পন্য ডেলিভারি পাবেন। অর্ডারটি অবশ্যই দুপুর ৩ঃ৩০ এর পুর্বে হতে হবে।


২। শুধু মাত্র ঢাকা সিটির ক্ষেত্রে Same Day Delivery  হলে, অর্ডারটি অবশ্যই সকাল ১২ঃ০০ টার পুর্বে হতে হবে এবং অর্ডার এমাউন্ট ৩০০০ টাকা এর অধিক হতে হবে। ডেলিভারি চার্জ ১২০ টাকা হবে।


৩। পন্য হোম ডেলিভারি নেয়ার ক্ষেত্রে ঠিকানা, মোবাইল নাম্বার সঠিক ভাবে দিতে হবে।

৪। ঢাকা সিটির মধ্যে ইনস্ট্যান্ট ডেলিভারির ক্ষেত্রে অর্ডার করার পুর্বে জানাতে হবে এবং পন্যের সম্পূর্ন দাম পরিশোধ করতে হবে।

৫। ঢাকা সিটির মধ্যে ইনস্ট্যান্ট ডেলিভারির খরচ ক্রেতা বহন করবে

ঢাকার বাহিরের পন্য ডেলিভারির ক্ষেত্রেঃ

[কুরিয়ার চার্জ অগ্রিম প্রদান ব্যতীত ঢাকার বাহিরে কোন পন্য কুরিয়ারে বুকিং হবে না]


১। সকল পন্য Pathao Courier এর  মাধ্যমে ডেলিভারি হবে। অন্য কোন কুরিয়ারে পন্য পাঠাতে হলে অর্ডার প্লেস করার পর আমাদের জানাতে হবে।


২। ঢাকা সিটির বাহিরে ডেলিভারির ক্ষেত্রে কুরিয়ার চার্য বাবত ১২০ টাকা অগ্রিম আমাদের বিকাশ নাম্বারে (01845267107) পাঠাতে হবে।


৩। ঢাকা সিটির আশেপাশে ( নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ ) এ ডেলিভারি চার্জ ১০০ টাকা।

৪। কুরিয়ারে পন্য পাঠানোর পর ডেলিভারির সকল তথ্য সহকারে একটি ম্যাসেজ আপনার মোবাইলে যাবে, যা কুরিয়ার সার্ভিস হতে পন্য গ্রহনের সময় আপনাকে দেখাতে হতে পারে।


৫। ঢাকার বাহিরে উপজেলা বা থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে পন্য পাঠাও কুরিয়ার এর মাধ্যমে পাঠানো হবে।


৬। সাধারনত কুরিয়ার থেকে ম্যাসেজ পাবার ২৪ ঘন্টার মধ্যে জেলা শহরে এবং ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা/থানা শহরে পন্য ডেলিভারি পাবেন।


৭। ম্যাসেজ পাবার ৪৮ ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিস থেকে যোগাযোগ না করা হলে বা পন্য বুঝে না পেলে আমাদের কে জানান।

Warranty Claim

  • আমাদের ওয়েবসাইটে প্রদত্ত পণ্যের তথ্য সম্পূর্ণরূপে সঠিক নাও হতে পারে কারণ বিবরন এবং ছবি গুলো ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। যদিও আমরা সম্ভাব্য সর্বাধিক আপ-টু-ডেট তথ্য প্রদান করার চেষ্টা করি। আপনি যেকোনো পণ্য ব্যবহার করার আগে সর্বদা পণ্যের লেবেল, সতর্কতা এবং নির্দেশাবলী পড়ে নিন।
  • আমাদের কোন রিটার্ন অথবা এক্সচেঞ্জ পলিসি নেই।
  • আপনি যদি প্রোডাক্ট এর কোয়ালিটি সম্পর্কে সন্দিহান থাকেন তাহলে আপনাকে আমাদের অফিসে এসে প্রোডাক্ট দেখে ক্রয় করার অনুরোধ করা যাচ্ছে। 
  • আমাদের বেশিরভাগ প্রোডাক্ট (DIY)-Do it Yourself প্রোডাক্ট। যা বেশিরভাগ সময় প্রোগ্রামিং, সোল্ডারিং এবং ইলেকট্রিক সংযোগ করা লাগে। তাই এসব প্রোডাক্ট এর ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি দেয়া হয় না। অর্ডার করার সময় এই শর্ত মেনে নিয়েই আপনাকে অর্ডার দিতে হবে। শুধুমাত্র রেডি-টু-ইউজ প্রডাক্ট এর উপর ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন।
  • কোন (DIY) প্রডাক্ট কেনার পরে প্রোডাক্টটি নষ্ট অথবা কাজ করে না এই ধরণের অভিযোগ গ্রহণযোগ্য নয়। আর এই সব প্রোডাক্ট এর ক্ষেত্রে আমরা বাহিরের সাপ্লিয়ারের কাছ থেকে কোনো ওয়ারেন্টি পাই না। সুতরাং এই শর্ত মেনে আপনাকে কিনতে হবে। 
  • মোডিফাই করা, সোল্ডারিং করা, পুড়ে যাওয়া বা ভেঙ্গে যাওয়া কোন প্রডাক্ট এর ওয়ারেন্টি ক্লেইম করতে পারবেন না।
  • ক্রয়কৃত পণ্য ফেরত যোগ্য অথবা পরিবর্তন যোগ্য নয়।
  • একটি খুব সাধারণ ইলেকট্রিক সংযোগে ভুল অথবা ইনভার্স পোলারিটি (পাওয়ার সংযোগ উল্টা) করলে অথবা সোল্ডারিং এর সময় অতিরিক্ট তাপে একটি ডিভাইস খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে।  তাই এগুলো কানেক্ট করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
  • কোনো প্রোডাক্টের প্রোগ্রামিং,সফটওয়্যার,ড্রাইভার ইত্যাদি যে কোনো টেকনিক্যাল কাজ অথবা সম্যসা কাস্টমারকে নিজেই সমাধান করতে হবে। কোনো টেকনিক্যাল সার্ভিস দরকার হলে তার জন্য আপনাকে অবশ্যই আলাদা ভাবে পেমেন্ট করতে হবে। 
  • আমাদের পণ্যের মূল্য যে কোন সময় পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষণ করি।
  • আপনার অর্ডার বাতিল অথবা আপনার অনুমতিতে পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষণ করি।
  • কোনো প্রোডাক্ট অর্ডার করলে তা আপনার জন্য সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত আমরা হোল্ড রাখব এর মধ্যে আপনাকে অর্ডার কন্ফার্ম করতে হবে। 
  • ঢাকার বাহিরে কন্ডিশনাল পেমেন্ট এর জন্য কুরিয়ার সার্ভিস প্রদত্ত চার্জ মোট বিলের সাথে যুক্ত হবে। (হাজারে ১০ টাকা)
  • আমাদের ওয়েবসাইটে অর্ডার করার পর আমরা আপনাকে অর্ডার তথ্য বা আপডেট সম্বলিত ইমেইল মেসেজ পাঠানো হবে।